1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

তৃণমূলের ঘাম থেকে নগর নেতৃত্বের শিখরে: জাহাঙ্গীর কবির (জন) এর উত্থানের গল্প

  • আপডেটের সময় : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭১ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

ঢাকার রূপনগরের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি নাম উচ্চারিত হয় সংগঠন, শৃঙ্খলা ও সংগ্রামের প্রতীক হিসেবে জাহাঙ্গীর কবির (জন)। নব্বইয়ের দশকের উত্তাল ছাত্রআন্দোলনের সময় থেকে আদর্শিক অবস্থানে অবিচল এই নেতা রাজপথের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজ নগর রাজনীতির এক সুপরিচিত মুখ। তার রাজনৈতিক যাত্রা কেবল পদ-পদবীর সিঁড়ি বেয়ে ওঠার ইতিহাস নয়; এটি তৃণমূলভিত্তিক সংগঠন গড়ে তোলার এক নিরবচ্ছিন্ন সাধনার দলিল।

১৯৯০ সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,এর রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে তার পথচলা শুরু। রূপনগর ইউনিট ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে তিনি তৃণমূলকে সুসংগঠিত করেন; বৃহত্তর ৬ নম্বর ওয়ার্ডে সাংগঠনিক সম্পাদক হিসেবে মাঠপর্যায়ে কর্মীবান্ধব কাঠামো দাঁড় করান। মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজ সংসদে ধর্ম ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে শিক্ষাঙ্গনে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার প্রশ্নকে সামনে আনেক যা তাকে আলাদা পরিচিতি দেয়

পরবর্তীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,এর প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব নিয়ে যুবসমাজকে রাজনীতির মূলধারায় সম্পৃক্ত করার উদ্যোগ নেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রূপনগর থানা ও ঢাকা মহানগর উত্তরে যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে দলীয় কাঠামো পুনর্গঠন, শৃঙ্খলা জোরদার এবং সমন্বয়ভিত্তিক নেতৃত্বের বার্তা দেন। তার নেতৃত্বে সাংগঠনিক গতি ফিরে পেয়েছে এমনটাই বলছেন তৃণমূলের নেতাকর্মীরা

দলীয় পরিচয়ের গণ্ডি পেরিয়ে তিনি রূপনগর টিনসেড বাড়ি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে স্থানীয় নাগরিক সমস্যার সমাধানে ভূমিকা রাখছেন। পাশাপাশি সামাজিক সংগঠন হিউম্যানিটি বাংলাদেশ এর উপদেষ্টা হিসেবে মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে রাজনীতির মানবিক মুখটিকেও সামনে এনেছেন।

জাহাঙ্গীর কবিরের (জন) রাজনৈতিক দর্শন কেবল স্লোগাননির্ভর নয়; তিনি কথা বলছেন ও সময় পযোগী উদ্যোগের। তার পরিকল্পনায় রয়েছে ছিন্নমূল শিশুদের শিক্ষা ও পুনর্বাসন, বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, ক্ষুদ্র উদ্যোক্তা সহায়তা এবং সামাজিক নিরাপত্তা বলয় সম্প্রসারণ। মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তব প্রয়োগের প্রশ্নে তিনি আপসহীন অবস্থান স্পষ্ট করেছেন। জলাবদ্ধতা নিরসন, স্যুয়ারেজ ব্যবস্থা সচল রাখা এবং ডেঙ্গু চিকুনগুনিয়ার মতো জনস্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও তার অগ্রাধিকার তালিকায়। সমালোচকেরা বলছেন, উচ্চাভিলাষী পরিকল্পনার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট রোডম্যাপ। তবে সমর্থকদের দাবি—দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততা এবং সাংগঠনিক দক্ষতাই তাকে বাস্তবায়নের শক্তি দেবে রাজনীতির অঙ্গনে অনেকেই আসেন-যান; কিন্তু জাহাঙ্গীর কবির(জন ) নিজেকে প্রতিষ্ঠা করতে চাইছেন সংগঠননির্ভর রাজনীতি, সামাজিক দায়বদ্ধতা ও প্রশাসনিক সমন্বয়ের সমান্তরাল পথ ধরে। রূপনগরের রাজনীতিতে তাই প্রশ্ন এখন একটাই তৃণমূলের এই পরীক্ষিত সংগঠক কি নগর নেতৃত্বে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারবেন?

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355