1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রূপনগরে ওসি মাসুদের বিশেষ অভিযানে গ্রেফতার ৭

  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ডাকাতির প্রস্তুতি থেকে ওয়ারেন্টভুক্ত আসামী অপরাধ দমনে কঠোর বার্তা

রাজধানীর রূপনগর এলাকায় অপরাধ দমনে আবারও কঠোর অবস্থান নিলেন রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ। তাঁর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতি মামলার সন্দিগ্ধ ২ জন, ১ জন সিআর ওয়ারেন্টভুক্ত আসামীসহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (২০ ফেব্রুয়ারি ২০২৬) পরিচালিত অভিযানে রূপনগর থানার মামলা নং-১৯, তারিখ ৩১/০৫/২০২৫, ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড অনুযায়ী ডাকাতির প্রস্তুতির অভিযোগে সন্দেহভাজন শাহরিয়ার আহমেদ বিজয় (১৯) ও অভি (৩০)-কে গ্রেফতার করা হয়। একই সঙ্গে প্রসেস নং-১৪৪/২৬ মূলে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ জীবন হোসেন-কেও আটক করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

অভিযান এখানেই থেমে থাকেনি। ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোঃ মেহেদী হাসান (২৫), মোঃ কাউছার (১৯), মোঃ শুভ (১৮) ও মোঃ আকিল (২১)-কে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতার করে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকায় পাঠানো হয়েছে।

অপরাধীদের জন্য সতর্কবার্তা

স্থানীয়দের ভাষ্য, ওসি মাসুদের নেতৃত্বে রূপনগর থানায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে, যার ফলে এলাকায় চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে। আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর দৃঢ় অবস্থান সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করেছে।

বিশ্লেষকদের মতে, ডাকাতির প্রস্তুতির মতো গুরুতর অপরাধ সংঘটিত হওয়ার আগেই সন্দেহভাজনদের গ্রেফতার করা পুলিশের গোয়েন্দা তৎপরতারই প্রমাণ। এতে করে বড় ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রূপনগরবাসীর প্রত্যাশা—এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকুক, অপরাধীরা আইনের আওতায় আসুক, আর নিরাপদ থাকুক তাদের প্রিয় এলাকা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355