1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

ষড়যন্ত্রে রুদ্ধ জনরায়, তবু লড়াইয়ে অটল আমিনুল হক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০১ টাইম ভিউ

ষড়যন্ত্রে রুদ্ধ জনরায়, তবু লড়াইয়ে অটল আমিনুল হক

 

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ঢাকা-১৬–তে ‘ধানের শীষ’-এর বিজয় রুখে দেওয়ার অভিযোগ, পুনর্নির্বাচনের দাবি

পল্লবী ও রূপনগরের ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর ছিল ১২ তারিখের জাতীয় সংসদ নির্বাচন। প্রথম প্রহর থেকেই কেন্দ্রগুলোতে দীর্ঘ সারি জনতার স্পষ্ট বার্তা ছিল পরিবর্তনের পক্ষে। কিন্তু সেই উচ্ছ্বাসের ভেতরেই “অন্তর্মহলের ব্যাপক ষড়যন্ত্রে” ঢাকা-১৬ আসনে ধানের শীষের নিরঙ্কুশ বিজয় রুখে দেওয়া হয়েছে এমন অভিযোগ তুলেছেন বিএনপি প্রার্থী আমিনুল হক তিনি বলেন, “আপনারা আমাকে ভোট দিয়েছেন, কিন্তু আমাকে আপনাদের প্রতিনিধি হতে দেওয়া হয়নি। জুলাই-পরবর্তী বাংলাদেশে এ ধরনের অগণতান্ত্রিক ব্যবস্থাপনা কখনোই মেনে নেওয়া হবে না।” ইতোমধ্যে দৃশ্যমান অনিয়ম ও কারচুপির অভিযোগে পুনর্নির্বাচনের দাবি জানানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাঠে জনসমর্থন ও ভোটার উপস্থিতির চিত্র আমিনুল হকের পক্ষে শক্ত অবস্থানই ইঙ্গিত করছিল। তবু ফলাফলে ভিন্ন চিত্র যা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা। আমিনুল হক দৃঢ় কণ্ঠে বলেন, “সত্য ও জনগণের রায়ই শেষ পর্যন্ত বিজয়ী হবে, ইনশাআল্লাহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নিরলস কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি দলীয় নেতৃত্ব ও কর্মীদের ধন্যবাদ জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-কে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “এই বিজয় গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নতুন অধ্যায়ের সূচনা করুক

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355