1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রূপনগর থানার বড় সাফল্য, গ্রেপ্তার ৮

  • আপডেটের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় রূপনগর থানা পুলিশ আবারও প্রমাণ করলো—দক্ষ নেতৃত্ব, আধুনিক তথ্যপ্রযুক্তি ও পেশাদার তদন্ত থাকলে কোনো অপরাধীই আইনের হাত থেকে রক্ষা পায় না। রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ–এর সুদৃঢ় নেতৃত্বে বিশেষ অভিযানে তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি চাঞ্চল্যকর অপহরণ মামলার কিশোরী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে অপহরণ, চুরি ও বিভিন্ন অপরাধে জড়িত মোট ৮ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের সরাসরি তত্ত্বাবধানে রূপনগর থানা এলাকায় একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রথমেই নারী ও শিশু নির্যাতন দমন আইন–এর আওতাভুক্ত একটি স্পর্শকাতর অপহরণ মামলার রহস্য উদঘাটন করা সম্ভব হয়।অপহরণ মামলার ভিকটিম উদ্ধার রূপনগর থানার এফআইআর নং-২, তারিখ-০৯ জানুয়ারি ২০২৬, ধারা ৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০–এর মামলায় অপহৃত কিশোরী রাইয়ানা ইসলাম রিহা (১৬)–কে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিরাপদে উদ্ধার করে পুলিশ। একই মামলার এজাহারনামীয় ১নং আসামী মোঃ জাহিদ হাসান (২০)–কে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, দ্রুত ভিকটিম উদ্ধার হওয়ায় বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, যা রূপনগর থানা পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ ও প্রযুক্তি ব্যবহারের সক্ষমতার প্রমাণ।

চুরি মামলার তদন্তে অগ্রগতি

এছাড়াও রূপনগর থানার মামলা নং-০৮, তারিখ-২৪/১২/২০২৫ খ্রিঃ, ধারা ৩৭৯ দণ্ডবিধি–এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী

মোঃ ইয়ামিন (২৪)

মোঃ আশিকুর রহমান আশিক (২৬)

এবং রূপনগর থানার এফআইআর নং-০৫, তারিখ-১৬/০৯/২০২৫, ধারা ৩৭৯ দণ্ডবিধি, ১৮৬০–এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী

আঃ রহমান (১৯)

কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সকল আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভিন্ন ভিন্ন অপরাধে আরও ৪ জন গ্রেপ্তার

পাশাপাশি থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চলমান অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—

মোঃ রিয়াদ আহাম্মেদ (৩১)

মোঃ ইয়ামিন (২৪)

মোঃ সায়েম (১৯)

মোঃ জাহাঙ্গীর আলম (৩৭)

তাদেরকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা–এর আদালতে প্রেরণ করা হয়েছে।

ওসি মনজুরুল হাসান মাসুদের দৃঢ় বার্তা

এ প্রসঙ্গে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ বলেন,

“নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনাই আমাদের প্রধান লক্ষ্য। তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অপরাধ দমনে আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এলাকাবাসীর প্রশংসা

এলাকাবাসী ও সচেতন মহলের মতে, ওসি মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই রূপনগর থানা এলাকায় পুলিশের কার্যক্রমে গতি এসেছে। দ্রুত ভিকটিম উদ্ধার, মামলার অগ্রগতি এবং একাধিক আসামী গ্রেপ্তার পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় করেছে।

  • বিশ্লেষকদের মতে, রূপনগর থানা পুলিশের এই সাফল্য রাজধানীতে অপরাধ দমনে একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355