
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ভিন্ন ভিন্ন অপরাধে ৫ জন গ্রেপ্তার, জনমনে স্বস্তি
রাজধানীর রুপনগর থানায় অপরাধ দমনে আরও একবার দৃঢ়তার স্বাক্ষর রাখলেন অফিসার ইনচার্জ জনাব মনজুরুল হাসান মাসুদ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত মোট ৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে রুপনগর থানা পুলিশ।
অদ্য ইং ১০ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে রুপনগর থানা এলাকায় পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
১) আবুল হামিদ (৩৫),
২) আসলাম হক (৩৫),
৩) মোঃ শাহরুখ দেওয়ান (৩০),
৪) ইমন হোসেন (৩১),
৫) মোঃ রাকিব হাসান (৩২)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে পেশাদারিত্ব, কৌশলগত দক্ষতা ও কঠোর নজরদারির মাধ্যমে স্বল্প সময়ে আসামিদের আটক করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃতদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের দায়িত্ব গ্রহণের পর থেকেই রুপনগর থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। নিয়মিত বিশেষ অভিযান, অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি এবং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের সক্রিয় তৎপরতায় সাধারণ মানুষ নতুন করে স্বস্তি ও নিরাপত্তাবোধ করছে।
অপরাধ দমনে এমন ধারাবাহিক ও কার্যকর উদ্যোগ অব্যাহত থাকলে রুপনগর এলাকা আরও শান্ত ও নিরাপদ হবে—এমনটাই প্রত্যাশা
সচেতন মহলের
Leave a Reply