
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
নেতৃত্বে আমিনুল হক, মিরপুরে সংগঠনের শক্ত ঘাঁটি
ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রধান কার্যালয় এবং ঢাকা–১৬ আসনের নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর স্টান হাউজিং ঘরোয়ার মোড়, মিরপুর, ঢাকা এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক জনাব আমিনুল হক
উদ্বোধন শেষে আয়োজিত মিলাদ মাহফিলে দেশ, জাতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক বলেন, “এই কার্যালয় শুধু প্রশাসনিক কার্যক্রমের জন্য নয়, এটি হবে গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনের কেন্দ্রবিন্দু। এখান থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও সুসংগঠিত হবে।” তাঁর বক্তব্যে দৃঢ়তা ও দায়িত্ববোধ স্পষ্টভাবে প্রতিফলিত হয়।দলীয় নেতাকর্মীরা বলেন, আমিনুল হক দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলনে সক্রিয় থেকে সাহসী ও আপসহীন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তাঁর দক্ষ সংগঠনিক নেতৃত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপি আজ সুসংগঠিত ও ঐক্যবদ্ধ এক শক্তিশালী রাজনৈতিক কাঠামোতে রূপ নিয়েছে।অনুষ্ঠানে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থেকে আমিনুল হকের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনের আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিরপুরের গুরুত্বপূর্ণ এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির প্রধান কার্যালয় ও ঢাকা–১৬ আসনের নির্বাচনী অফিসের উদ্বোধন রাজধানীর রাজনীতিতে বিএনপির সাংগঠনিক শক্তিকে আরও দৃশ্যমান ও গতিশীল করবে।
Leave a Reply