
এস এম রফিক সিনিয়র রিপোর্টার
রাজধানীর রুপনগর থানা এলাকায় অপরাধ দমনে জোরালো অবস্থান নিয়েছে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামিসহ ভিন্ন ভিন্ন অপরাধে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অদ্য ৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে রুপনগর থানার ওসি মনজুরুল হাসান মাসুদের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপনগর থানার সিআর নং ৩৭৪/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জনি ওরফে কালু (৩৫) ও মোঃ কোরবান (৩৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত উভয় আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও থানা এলাকায় চলমান অপরাধ দমনের অংশ হিসেবে ভিন্ন ভিন্ন অপরাধে আরও চারজনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ মনির হোসেন (৩৫), মোঃ জাহাঙ্গীর (৪০), মোঃ সিদ্দিক (৩৪) ও মোঃ বিল্লাল (২২)। তাদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানান, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রুপনগর থানার নিয়মিত ও বিশেষ অভিযান অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। পুলিশি তৎপরতা আরও জোরদার হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপ
ক্ষ।
Leave a Reply