1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

সিআর ওয়ারেন্টভুক্ত আসামীসহ ১২ জন গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রূপনগর থানায় একের পর এক সফল ও সাঁড়াশি অভিযান চালিয়ে যাচ্ছেন অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ। তারই ধারাবাহিকতায় বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামীসহ ভিন্ন ভিন্ন অপরাধে মোট ১২ জনকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ।

অদ্য ইং ১৭ জানুয়ারি ২০২৬ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদ স্যারের দক্ষ নেতৃত্ব ও সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্ট (প্রসেস নং-৪৩০/২৫) মূলে অভিযুক্ত আসামী মৌলী আক্তার (৩৫)-কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এছাড়াও অভিযানকালে থানা এলাকা থেকে বিভিন্ন অপরাধে জড়িত আরও ১১ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

মোঃ শ্রাবন (২০), মোঃ রাজু (৩৫), মোবারক হোসেন (২২), মোঃ আব্দুল কাইয়ুম (২৪), মোঃ আশাদুল ইসলাম (২৩), মোঃ আবির হাসান (২৮), মোঃ মাহিবুল ইসলাম (২৬), মোঃ ইশরাক হোসাইন ইফতি (২৫), মোঃ তাইবুর রহমান (২৫), মোঃ সবুজ মিয়া (২৩) ও মোঃ মুস্তাকিম সালেহীন একরাম অন্ত (২৪)।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে মামলা রুজু করে তাদেরকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, ওসি মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই রূপনগর থানায় অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন হচ্ছে। নিয়মিত অভিযান, দ্রুত গ্রেফতার এবং আইনের কঠোর প্রয়োগে এলাকায় ফিরছে স্বস্তি ও নিরাপত্তা।

আইনশৃঙ্খলা রক্ষায় এমন দৃঢ়, সাহসী ও পেশাদার নেতৃত্ব রূপনগর থানা পুলিশকে করেছে আরও কার্যকর—যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355