1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রূপনগর থানার ওসি মাসুদের নেতৃত্বে দৃষ্টান্তমূলক অভিযান

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২৯ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৯ জন গ্রেপ্তার, অপরাধ দমনে পুলিশের কঠোর বার্তা

রাজধানীর অপরাধ দমনে আবারও প্রশংসনীয় সাফল্য দেখিয়েছে রূপনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামিসহ ভিন্ন ভিন্ন অপরাধে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) রূপনগর থানা এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জিআর ওয়ারেন্ট (প্রসেস নং–২৯২/২৬) মূলে শাওন (১৯) নামের এক আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। একই সঙ্গে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোঃ মিরাজ (২৬), মোঃ ইয়াছিন (২৫), মোঃ বিল্লাল (২৯), মোঃ নাদিম মোল্লা (২৫), মিরাজুল ইসলাম সোহান (৩০), ইমদাদুল (২৮), শহীদুল হোসেন (৩৫) ও নুরুল হক (৩৮)–কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে ব্যবস্থা গ্রহণ করে তাদের সবাইকে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয়দের মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের দৃঢ় নেতৃত্ব ও কৌশলী পরিকল্পনার ফলে রূপনগর থানা এলাকায় অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে কঠোর অভিযান চলছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন কার্যকর পদক্ষেপে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।

পুলিশ সূত্র জানায়, অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না—এমন কঠোর বার্তাই আবারও দিল রূপনগর থানা পুলিশ

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355