1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রুপনগর থানায় অপরাধের বিরুদ্ধে কঠোর বার্তা: ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে বিশেষ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৪০ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার 

অভিযানে জিআর ওয়ারেন্টভুক্তসহ ১৪ আসামি গ্রেপ্তার রাজধানীর রুপনগর থানা এলাকায় অপরাধ দমনে আরও একবার দৃঢ়তা ও পেশাদারিত্বের নজির স্থাপন করলেন রুপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে অদ্য ১৩ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পরিচালিত বিশেষ অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত ২ জনসহ ভিন্ন ভিন্ন অপরাধে মোট ১৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে জিআর ১৮৫/২৫ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ হানিফ (৪১) এবং জিআর ২৯/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোঃ রাসেল (৩০)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত এই দুই আসামিকে পরবর্তীতে যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও একই অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ভিন্ন ভিন্ন অপরাধে আরও ১২ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মোঃ হাসান আলী (১৯), মোঃ ইসমাইল হোসেন ও মোঃ সোহেল (২৫), মোঃ রিফাত (১৯), মোঃ বাকি ব্যাপারী (৫০), মোঃ রিয়াজ আলী (৩০), মোঃ ইসমাইল হোসেন (৩২), মোঃ শাহিন (৫০), মোঃ রাশেদ (৩২), মোঃ আরিফুল ইসলাম ওরফে আরিফ মিয়া (১৯), মোঃ জুয়েল (১৮), মোঃ শরীফ (২৮) এবং হৃদয় (২২)। তাদেরকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের দায়িত্ব গ্রহণের পর থেকেই রুপনগর থানায় অপরাধ দমনে তৎপরতা বেড়েছে বহুগুণ। নিয়মিত অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

সচেতন মহলের প্রত্যাশা, এমন ধারাবাহিক ও নিরপেক্ষ অভিযানের মাধ্যমে রুপনগর থানা এলাকা আরও নিরাপদ ও অপরাধমুক্ত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355