এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর মিরপুরের রুপনগর থানায় অপরাধ দমনে ধারাবাহিক সাফল্য দেখাচ্ছে পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ-এর বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত দুই আসামিসহ ভিন্ন ভিন্ন অপরাধে মোট সাতজনকে গ্রেফতার করেছে রুপনগর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, অদ্য ইং ১ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে রুপনগর থানার মামলা নং-০৫, তারিখ-১৬/০৯/২০২৫, ধারা-৩৭৯ অনুযায়ী চুরি মামলার তদন্তে সন্দিগ্ধ দুই আসামি মোঃ ইব্রাহিম (২৫) ও উজ্জল মালাকার (৩০)-কে গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও থানা এলাকায় চলমান অপরাধ দমনে অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত মোঃ রাশেদ (৩২), মোঃ শরীফ (৩০), মোঃ শফিক জমাদ্দার (২২), মোঃ দুলাল মিয়া (২৫) ও মোঃ রাব্বি (৩২)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের পুলিশ অধ্যাদেশ আইনে আটক দেখিয়ে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কারণে রুপনগর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির ফলে অপরাধীরা আতঙ্কে রয়েছে।
রুপনগর থানা পুলিশের এই সাফল্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের সক্রিয় ভূমিকার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত
হচ্ছে।