এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর রুপনগর থানায় অপরাধ দমনে আবারও দৃঢ়তা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ–এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, অদ্য ইং ৫/০১/২০২৬ খ্রিঃ তারিখে রুপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
১) মোঃ জুয়েল (২০), ২) মোঃ জাবেদ হোসেন ওরফে রনি (২৫), ৩) মোঃ রাকিব (১৯), ৪) মোঃ আল আমিন (৩০), ৫) মোঃ মামুন (৩৩), ৬) মোঃ আমিনুল (২৯), ৭) হৃদয় সরকার (২৫), ৮) মোঃ দেলোয়ার মোল্লা (৪২), ৯) মোঃ সুমন মোল্লা (৩২), ১০) মোঃ রুবেল (২৮) এবং ১১) মোঃ কবির হোসেন (৪১)।
গ্রেপ্তারকৃতদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা–এর আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের দায়িত্বশীল নেতৃত্বে রুপনগর থানার এমন ধারাবাহিক অভিযান অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা বাড়িয়েছে। অপরাধমুক্ত এলাকা গড়তে পুলিশের এ ধরনের তৎপরতা প্রশংসার দাবিদার বলে মনে করছেন সচেত
ন মহল।