1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রুপনগরে ওসি মাসুদের নেতৃত্বে বিশেষ অভিযান ভিন্ন ভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ৫৮ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

রাজধানীর রুপনগর থানায় অপরাধ দমনে আবারও দৃঢ়তা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছে থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ–এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অদ্য ইং ৫/০১/২০২৬ খ্রিঃ তারিখে রুপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—

১) মোঃ জুয়েল (২০), ২) মোঃ জাবেদ হোসেন ওরফে রনি (২৫), ৩) মোঃ রাকিব (১৯), ৪) মোঃ আল আমিন (৩০), ৫) মোঃ মামুন (৩৩), ৬) মোঃ আমিনুল (২৯), ৭) হৃদয় সরকার (২৫), ৮) মোঃ দেলোয়ার মোল্লা (৪২), ৯) মোঃ সুমন মোল্লা (৩২), ১০) মোঃ রুবেল (২৮) এবং ১১) মোঃ কবির হোসেন (৪১)।

গ্রেপ্তারকৃতদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা–এর আদালতে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের দায়িত্বশীল নেতৃত্বে রুপনগর থানার এমন ধারাবাহিক অভিযান অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার আস্থা বাড়িয়েছে। অপরাধমুক্ত এলাকা গড়তে পুলিশের এ ধরনের তৎপরতা প্রশংসার দাবিদার বলে মনে করছেন সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355