1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রুপনগরে ওসি মাসুদের নেতৃত্বে ঝাঁঝালো বিশেষ অভিযান, ৭ অপরাধী গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৫ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

রাজধানীর রুপনগর এলাকায় অপরাধ দমনে আবারও কঠোর অবস্থান নিল পুলিশ। রুপনগর থানার অফিসার ইনচার্জ জনাব মনজুরুল হাসান মাসুদ-এর সুদক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জন আসামীকে গ্রেফতার করেছে টিম রুপনগর থানা।

অদ্য ৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— মোঃ অনিক (২৭), মোঃ বাপ্পি (২৮), মোঃ সাদ্দাম হোসেন (৩৫), মোঃ নয়ন (২৮), মোঃ সাইদুর রহমান (৩২), মোঃ সোহাগ হোসেন (২৫) ও অন্তর (২৭)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। অভিযান শেষে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে তাদের গ্রেফতার দেখিয়ে মিরপুর স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

এলাকাবাসীর ভাষ্য, ওসি মাসুদের নেতৃত্বে রুপনগর থানার এমন ধারাবাহিক অভিযানে অপরাধীরা কোণঠাসা হয়ে পড়েছে। পুলিশি তৎপরতা জোরদার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হচ্ছে।

রুপনগর থানা সূত্র জানায়, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে—কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355