1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মিল্লাদ বিহারী ক্যাম্প থেকে ভয়ংকর মাদক ব্যবসায়ী ও মাদকসমরাঙ্গী গ্রেফতার

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

পল্লবীতে ওসি’র নেতৃত্বে বড় সাফল্য, উদ্ধার বিপুল পরিমাণ ইয়াবা ও হেরোইন
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
রাজধানীর পল্লবী থানাধীন মিল্লাদ বিহারী ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সাহসী নেতৃত্ব ও কৌশলী পরিকল্পনায় পরিচালিত অভিযানে এক ভয়ংকর মাদক ব্যবসায়ী ও এক মাদকসমরাঙ্গীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ০৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে পল্লবী থানার একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মিল্লাদ বিহারী ক্যাম্পের একটি বাসা থেকে ৪৮০ (চারশত আশি) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১৫ (পনেরো) পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মোট ওজন প্রায় ১৪ গ্রাম।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে পল্লবী ও আশপাশের এলাকায় মাদক সরবরাহ করে আসছিল এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এ বিষয়ে পল্লবী থানার অফিসার ইনচার্জ বলেন,
“মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। যত শক্তিশালী মাদক কারবারিই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”
এলাকাবাসী ও সচেতন মহল মনে করছেন, পল্লবী থানার ওসি’র নেতৃত্বে ধারাবাহিক এই অভিযান প্রমাণ করে—ডিএমপি এখন মাদকের বিরুদ্ধে সত্যিকার অর্থেই মাঠে নেমেছে। পুলিশের এই সাফল্যে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে।
মাদক নির্মূলে এমন কঠোর ও সাহসী অভিযানের জন্য পল্লবী থানার ওসি ও তার টিম প্রশংসার দাবিদার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355