1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

মাটিতে বসে শত শত মাদ্রাসা শিশুদের সাথে ইফতার করলেন আমিনুল হক দোয়া ও মোনাজাত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ৪ টাইম ভিউ
0-0x0-1-0#

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ধ্বনিতে মুখর কালশী ঢাকার পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ যেন পরিণত হয়েছিল এক ব্যতিক্রমী মানবিক মিলনমেলায়। ০৫ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) অনুষ্ঠিত এ আয়োজনে প্রায় ৫০০ মাদ্রাসা শিক্ষার্থী, অসহায় ও হতদরিদ্র মানুষ অংশ নেন। ব্যতিক্রমী এই ইফতার মাহফিলে কোনো ভিআইপি আয়োজন ছিল না বরং নেতা কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মাটিতে বসেই ইফতার করেন আমিনুল হক এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও তার সঙ্গে সারিবদ্ধভাবে বসে ইফতার করেন। সাধারণ মানুষের সাথে এমন সরল ও মানবিক আচরণে উপস্থিত সবার মাঝে তৈরি হয় আবেগঘন পরিবেশ। ইফতারের আগে ও পরে পুরো মাঠজুড়ে ধ্বনিত হতে থাকে দোয়া ও মোনাজাত নেতা–কর্মীসহ সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতিতে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণবন্ত ও উদ্দীপনামু খর। সংক্ষিপ্ত বক্তব্যে আমিনুল হক বলেন,“রাজনীতি মানুষের জন্য। মানুষের সুখ–দুঃখে পাশে থাকাই আমাদের দায়িত্ব। পবিত্র রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়।”স্থানীয় বিএনপি নেতারা বলেন, আমিনুল হকের এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তিনি শুধু রাজনৈতিক নেতা নন, বরং মানুষের দুঃসময়ের একজন সহমর্মী অভিভাবক হিসেবেও পরিচিত।

ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়দের মতে, শত শত মাদ্রাসা শিশু ও অসহায় মানুষের সঙ্গে মাটিতে বসে ইফতার করার এই দৃশ্য প্রমাণ করে জনগণের রাজনীতিতেই বিশ্বাস করেন আমিনুল হক, আর সেখানেই তার শক্তি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355