1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

বিশেষ অভিযান, একদিনেই ৭ গ্রেফতার ওসির কঠোর বার্তা: অপরাধ করলে রেহাই নেই

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬২ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

বিশেষ অভিযান, একদিনেই ৭ গ্রেফতার ওসির কঠোর বার্তা: অপরাধ করলে রেহাই নেই

অদ্য ২৬/০২/২০২৬ ইং তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মোট ৭ (সাত) জন আসামীকে গ্রেফতার করা হয়। এর মধ্যে রয়েছে ০১টি সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামী, যার বিরুদ্ধে ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,৫০,০০০ টাকা অর্থদণ্ডের আদেশ ছিল।

গ্রেফতারকৃতদের মধ্যে প্রসেস নং-৬৫/২৬ মূলে সিআর সাজাপ্রাপ্ত মোঃ আবু তায়েবুর রহমান এবং প্রসেস নং-৩১১/২৫ মূলে সিআর ওয়ারেন্টভুক্ত মোঃ বিল্লাল হোসেনকে আইনের আওতায় আনা হয়। এছাড়া মামলা নং-০৫, তারিখ ১৬/০৯/২০২৫, ধারা ৩৭৯ দণ্ডবিধির তদন্তাধীন চুরি মামলার সন্দিগ্ধ আসামী ইসমাইল (২৮)-কেও গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এতেই শেষ নয়—পৃথক পৃথক অপরাধে আরও চারজনকে গ্রেফতার করা হয়। মোঃ শফিকুল ইসলাম (২০), মোঃ আরিফুল ইসলাম (২১), মোঃ আরিফ (১৯) ও মোঃ মিরাজুল ইসলাম (২০)-কে ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতারপূর্বক স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।

থানার একাধিক সূত্র জানায়, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে চলমান বিশেষ অভিযানে এলাকায় অপরাধপ্রবণতা দৃশ্যমানভাবে কমেছে। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তাৎক্ষণিক অ্যাকশনের মাধ্যমে রূপনগর থানা এখন অপরাধীদের জন্য আতঙ্কের নাম।

আইনশৃঙ্খলা রক্ষায় এমন কঠোর ও কার্যকর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা—ওসির নেতৃত্বে এই ধারাবাহিক অভিযান অব্যাহত থাকুক, নিরাপদ থাকুক রূপনগর

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355