এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় পল্লবী থানা পুলিশ আবারও প্রমাণ করলো তাদের পেশাদারিত্ব ও দৃঢ় অবস্থান। পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান–এর সরাসরি তত্ত্বাবধান ও কৌশলী নেতৃত্বে বিশেষ অভিযানে একটি বিদেশি আগ্নেয়াস্ত্র ও অ্যামোনিশনসহ এক অস্ত্রধারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, ডিএমপি’র নিয়মিত অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে গত ১৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ, রাত আনুমানিক ভোর ০৫ টা সময় পল্লবী থানাধীন সেকশন-১১, বাড্ডিনিয়াবাদ হাউজিং সিটির পশ্চিম পাশে অবস্থিত পাকা রাস্তায় একটি সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশ একটি ৭.৬৫ মডেলের বিদেশি পিস্তল, যার গায়ে স্পষ্টভাবে “USA” লেখা রয়েছে, উদ্ধার করে। পাশাপাশি উদ্ধার করা হয় ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড তাজা গুলি গ্রেপ্তারকৃত আসামির পরিচয়
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইউনুস আলী (৪৫)। তিনি পিতা-মৃত আবুল কালাম আজাদ, মাতা-মৃত মনোয়ারা বেগম। তার বাড়ি পল্লবী থানাধীন সেকশন-১১, ব্লক-ডি, লালমাটিয়া এলাকায় বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্র বহনের সন্তোষজনক কোনো বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হন তিনি।
অপরাধ দমনে জিরো টলারেন্স
পল্লবী থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান,
“পল্লবী এলাকায় কোনো ধরনের অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও অপরাধকে বিন্দুমাত্র প্রশ্রয় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে এবং তার সঙ্গে কোনো সন্ত্রাসী গোষ্ঠী বা অপরাধী চক্রের সংশ্লিষ্টতা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এলাকায় স্বস্তি, পুলিশের প্রশংসা
এলাকাবাসী জানায়, ওসি আলমগীর জাহান দায়িত্ব গ্রহণের পর থেকেই পল্লবী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। নিয়মিত টহল, চেকপোস্ট ও বিশেষ অভিযানের ফলে সন্ত্রাসী, মাদককারবারি ও অস্ত্রধারীদের দৌরাত্ম্য অনেকটাই কমেছে।
সচেতন মহলের মতে, পুলিশের এমন সক্রিয় ও সাহসী ভূমিকা অব্যাহত থাকলে পল্লবী এলাকা অপরাধমুক্ত ও নিরাপদ এলাকায় পরিণত হবে—এটাই সাধারণ মানুষের প্রত্যাশা।অপরাধমুক্ত পল্লবীর অঙ্গীকারপল্লবী থানা পুলিশের এই সফল অভিযান আবারও প্রমাণ করলো, দক্ষ নেতৃত্ব ও সঠিক গোয়েন্দা তথ্য থাকলে যেকোনো অপরাধীকে আইনের আওতায় আনা সম্ভব। ওসি এ কে এম আলমগীর জাহান–এর নেতৃত্বে পল্লবী থানা পুলিশ রাজধানীতে অপরাধ দমনে এক দৃষ্টান্ত স্থাপন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।