1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

পরিত্যক্ত ভবনে সিরিয়াল খুনের ভয়াল অধ্যায়ের অবসান

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৪ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

ওসি মোঃ আরমানের নেতৃত্বে সাভার থানার দৃষ্টান্তমূলক সাফল্য

সাভারের পরিত্যক্ত পৌরসভা কমিউনিটি সেন্টারে একের পর এক হত্যাকাণ্ডে যখন এলাকাবাসী আতঙ্কিত, ঠিক তখনই দৃঢ় নেতৃত্ব, পেশাদার তদন্ত আর নিরলস পরিশ্রমে সেই অন্ধকার অধ্যায়ের পর্দা নামাল সাভার থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেপ্তার হয়েছে কুখ্যাত সিরিয়াল কিলার মশিউর রহমান সম্রাট (৪০)।

এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ মোঃ আরমান বলেন, “পরিত্যক্ত ওই ভবনে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় আমরা শুরু থেকেই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চালাই। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর তথ্য সংগ্রহ ও মাঠপর্যায়ের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে মূল সন্দেহভাজনকে শনাক্ত করা হয়। পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে আটক করা সম্ভব হয়েছে।”

ওসি মোঃ আরমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সম্রাট কমিউনিটি সেন্টারে পাওয়া সর্বশেষ দুই মরদেহসহ মোট ছয়টি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই ভয়াবহ অপরাধের পেছনে আর কোনো সহযোগী বা গভীর ষড়যন্ত্র রয়েছে কি না—তা উদ্ঘাটনে পুলিশ সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে।

সংশ্লিষ্টরা বলছেন, ওসি মোঃ আরমানের দূরদর্শী নেতৃত্ব, কঠোর মনিটরিং ও সময়োপযোগী সিদ্ধান্তের ফলেই দীর্ঘদিনের জটিল ও ভয়াবহ এই সিরিয়াল খুনের রহস্য উন্মোচিত হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে সাভার থানা পুলিশের এই সাফল্য এলাকায় স্বস্তি ফিরিয়েছে এবং পুলিশের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় করেছে

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355