
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে থানা পুলিশের মহড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর পল্লবী থানা পুলিশ জোরদার নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে মহড়া পরিচালনা করেছে। বুধবার (তারিখ ১০/০১/২০২৬ পল্লবী থানাধীন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় অংশ নেন পল্লবী থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য—যাদের পরনে ছিল পূর্ণ দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম, হেলমেট, শিল্ড ও অন্যান্য নিরাপত্তা উপকরণ।মহড়ায় নেতৃত্ব দেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান। তাঁর দৃঢ় নেতৃত্ব ও সুসংগঠিত নির্দেশনায় পুলিশের সদস্যরা শৃঙ্খলাবদ্ধভাবে মহড়া সম্পন্ন করেন এ সময় ওসি এ কে এম আলমগীর জাহান বলেন,আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্য পল্লবী থানা পুলিশ সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। জনগণের জানমাল রক্ষা ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য স্থানীয়রা জানান, পুলিশের এমন দৃশ্যমান উপস্থিতিতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। নির্বাচনের আগে পুলিশের এই ধরনের মহড়া সাধারণ মানুষের মধ্যে আস্থার বার্তা দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষায় পল্লবী থানা পুলিশের এই তৎপরতা এবং ওসি এ কে এম আলমগীর জাহানের দায়িত্বশীল নেতৃত্ব সর্বমহলে প্রশংসিত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা
।
Leave a Reply