1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

চুরি মামলার মূল আসামী গ্রেফতার, চোরাই অটোরিকশা উদ্ধারসহ ১৪ জন আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪০ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

রাজধানীর মিরপুরে অপরাধ দমনে আবারও কঠোর অবস্থান নিল রুপনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ–এর দক্ষ ও সাহসী নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে চুরি মামলার মূল আসামী গ্রেফতারসহ চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়েছে। একই অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অদ্য ১৬ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রুপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপনগর থানার মামলা নং–০৩, তারিখ–১৬/০১/২০২৫, ধারা–৩৮০ অনুযায়ী চুরি মামলার এজাহারনামীয় ১নং আসামী বাধন (২৮)-কে গ্রেফতার করা হয়। তার দেখানো মতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও অভিযানে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভিন্ন ভিন্ন অপরাধে আরও ১৩ জন আসামীকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

মোঃ মাজহারুল ইসলাম (৩৯), মোঃ ফিরোজ দেওয়ান (২৮), মোঃ শাহীন (২৮), মোঃ আরিফ জমাদ্দার (২৩), মোঃ হারুন সোয়েল (৪৫), মোঃ বিল্লাল হোসেন (৩০), মোঃ কাজল জমাদ্দার (৩৫), মোঃ ইসমাইল (৪৫), মোঃ মোতালেব হাওলাদার (৫০), মোঃ সবুজ (২৮), মোঃ আব্বাস আলী (৩৮), মৃন্ময় (২২) ও নুর ইসলাম (৩৫)।

গ্রেফতারকৃত সকল আসামীকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেফতারপূর্বক বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদ রুপনগর থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান জোরদার করেছেন। তার দৃঢ় নেতৃত্ব, পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপে রুপনগর থানা এলাকায় চুরি, ছিনতাই ও অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

আইনশৃঙ্খলা রক্ষায় রুপনগর থানা পুলিশের এমন ধারাবাহিক সাফল্যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। সচেতন মহল মনে করছেন, ওসি মনজুরুল হাসান মাসুদের মতো দায়িত্বশীল কর্মকর্তার নেতৃত্বে রুপনগর থানা এখন অপরাধীদের জন্য আতঙ্ক ও সাধারণ মানুষের জন্য আস্থার প্রতীক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355