এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ডিএমপির অপরাধ দমন কার্যক্রমে নতুন এক মাইলফলক স্পর্শ করল রূপনগর থানা। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ যোগদানের পর এই প্রথম ডিএমপি অধ্যাদেশভুক্ত থানাগুলোর মধ্যে সর্বোচ্চ গ্রেফতারের তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে রূপনগর থানা—যা আইনশৃঙ্খলা রক্ষায় তাঁর দক্ষ নেতৃত্বেরই প্রতিফলন ডিএমপির প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি মনিটরিং রিপোর্টে রূপনগর থানা অন্যান্য গুরুত্বপূর্ণ থানাকে পেছনে ফেলে গ্রেফতার কার্যক্রমে প্রথম স্থানে অবস্থান করছে। মাদক, ছিনতাই, চুরি, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে অভিযানে ধারাবাহিক সাফল্যই এই অবস্থান নিশ্চিত করেছে থানায় যোগদানের পর থেকেই ওসি মনজুরুল হাসান মাসুদ জিরো টলারেন্স নীতি, তথ্যপ্রযুক্তিনির্ভর তদন্ত এবং নিয়মিত বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। তাঁর নির্দেশনায় রূপনগর থানা পুলিশ দিন-রাত নিরলসভাবে মাঠে কাজ করছে—যার সুফল মিলছে অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয় বাসিন্দারা বলছেন, আগে যেখানে অপরাধীদের দাপট ছিল, সেখানে এখন পুলিশি তৎপরতা চোখে পড়ার মতো। থানা পুলিশের টহল, চেকপোস্ট ও অভিযানে এলাকায় ফিরে এসেছে স্বস্তি ও নিরাপত্তা রূপনগর থানা পুলিশের এই সাফল্য শুধু একটি পরিসংখ্যান নয়, বরং এটি প্রমাণ করে সঠিক নেতৃত্ব, পেশাদারিত্ব ও দলগত প্রচেষ্টা থাকলে অপরাধ দমন সম্ভব। ডিএমপির এই অর্জন রূপনগর থানা পুলিশের জন্য গর্বের, আর ওসি মনজুরুল হাসান মাসুদের জন্য নিঃসন্দেহে এক অনন্য স্বীকৃতি আইনশৃঙ্খলা রক্ষায় এমন সাফল্য অব্যাহত থাকুক এই প্রত্যাশাই নগরবাসীর