এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
পল্লবী থানার ওসির নেতৃত্বে দৃষ্টান্তমূলক অভিযানে ভেঙে পড়ল অপরাধ সাম্রাজ্য
ঢাকা মহানগর পুলিশের পল্লবী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত এক দুঃসাহসিক ও পরিকল্পিত অভিযানে অবশেষে গ্রেপ্তার হলো রাজধানীর আতঙ্ক, একাধিক হত্যা ও অপহরণ মামলার কুখ্যাত সন্ত্রাসী মোঃ কালু ওরফে বোমা কালু পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই ভয়ংকর অপরাধী গলা কেটে হত্যা, অপহরণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধ ও মাদক ব্যবসাসহ অন্তত চারটি গুরুতর মামলার আসামি। পল্লবী থানা ছাড়াও ঢাকা মহানগরের একাধিক থানায় তার বিরুদ্ধে একাধিক নৃশংস অপরাধের মামলা বিচারাধীন রয়েছে গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী থানার অফিসার ইনচার্জের সরাসরি তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে গ্রেপ্তার এড়াতে মরিয়া হয়ে পালানোর চেষ্টা করলে সন্ত্রাসী বোমা কালু পড়ে গিয়ে আহত হয়। পরে পুলিশি হেফাজতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং চিকিৎসা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, বোমা কালু ছিল সংঘবদ্ধ অপরাধচক্রের সক্রিয় ও কুখ্যাত সদস্য। রাজধানীর বিভিন্ন এলাকায় সে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা অপরাধ দমনে কঠোর অবস্থান, পেশাদারিত্ব ও সাহসিক অভিযানের জন্য পল্লবী থানার অফিসার ইনচার্জ ও তার চৌকস টিমকে সাধুবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার প্রমাণ করে অপরাধীদের জন্য রাজধানীতে আর কোনো নিরাপদ আশ্রয় নেই আইনের হাত যে কতটা শক্ত, তার স্পষ্ট বার্তা দিল পল্লবী থানা পুলিশ