
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
৯ জন গ্রেফতার
রাজধানীর অপরাধপ্রবণ এলাকা রূপনগরে অপরাধ দমনে আবারও দৃঢ় অবস্থান নিল পুলিশ। অদ্য ৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে রূপনগর থানার অফিসার ইনচার্জ মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযান ‘ডেভিল হান্ট ফেজ-২’-এ নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর এক শীর্ষ নেতা সহ ভিন্ন ভিন্ন অপরাধে মোট ৯ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, অভিযানে নিষিদ্ধ সংগঠনের সহ-সভাপতি ও সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ আলমগীর খান (৫২)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপনগর থানার মামলা নং-১৪ (তারিখ ২৬/১০/২০২৫) সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩) এর ৮/৯/১০/১১/১২/১৩ ধারায় মামলা চলমান রয়েছে। তাকে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও, চুরি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী মোঃ অদুল্লাহ (৩৫)-কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রূপনগর থানার মামলা নং-০৮ (তারিখ ২৪/১২/২০২৫) দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রয়েছে। তাকেও বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অভিযানে আরও গ্রেফতার করা হয় ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে অভিযুক্ত
মোঃ সিনান সায়েফী (২৩), মোঃ পারভেজ মোশারফ (২২), মোঃ শাহীন (৩০), মোঃ রুবেল (৩০), মোঃ আঃ রাজ্জাক মিয়া (৫১), জামাল হোসেন (৪২) ও মোঃ আল আমিন (২৬)—মোট সাতজনকে। তাদের সকলকে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুরে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই রূপনগরে অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করছেন। নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও কঠোর আইনি পদক্ষেপের ফলে চুরি, সন্ত্রাস ও অপরাধচক্রের তৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
সচেতন মহলের অভিমত, ওসি মাসুদের সাহসী নেতৃত্ব ও পেশাদার পুলিশিংই রূপনগরকে অপরাধমুক্ত করতে নতুন আশার আলো দেখাচ্ছে। পুলিশ জানিয়েছে, অপরাধীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে এবং রূপনগর থানার আওতায় কেউই আইনের ঊর্ধ্বে
থাকবে না।
Leave a Reply