1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রূপনগরে ওসি মাসুদের নেতৃত্বে সাঁড়াশি অভিযান ডাবল সিআর ওয়ারেন্টভুক্তসহ ৯ আসামী গ্রেফতার

  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৮ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার এস

রাজধানীর রূপনগর এলাকায় অপরাধ দমনে আরও এক দৃষ্টান্ত স্থাপন করলো থানা পুলিশ। রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে ডাবল সিআর ওয়ারেন্টভুক্ত দুই আসামীসহ পৃথক পৃথক অপরাধে মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে ওসি মনজুরুল হাসান মাসুদের প্রত্যক্ষ দিকনির্দেশনায় রূপনগর থানা পুলিশের একাধিক টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতার করা হয় ডাবল সিআর ওয়ারেন্টভুক্ত আসামী—

১) মোঃ জসিম উদ্দিন (সিআর মামলা নং-৪৯১/২৫ ও ২৫০/২৫)

২) মোঃ আব্দুল মালেক (সিআর ওয়ারেন্ট নং-২৫০/২৫, রূপনগর)

গ্রেফতারকৃত উভয় আসামীকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও ভিন্ন ভিন্ন অপরাধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আরও ৭ জনকে গ্রেফতার করা হয়। তারা হলেন—

ইয়াসিন (২১), মোস্তাফিজুর রহমান,

মোঃ তায়েব মিয়া (১৮),

মোঃ রাশেদুল (৩০),

মোঃ ইব্রাহিম (৩২),

মোঃ আল আমিন হোসেন (৩৫)।

গ্রেফতারকৃত আসামীদের স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকায় প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানান, ওসি মনজুরুল হাসান মাসুদের যোগদানের পর থেকেই রূপনগর থানায় নিয়মিত অভিযান জোরদার হওয়ায় অপরাধীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চুরি, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

রূপনগর থানা সূত্রে আরও জানানো হয়, অপরাধমুক্ত এলাকা গড়ে তুলতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আইনের কঠোর প্রয়োগ ও সাহসী নেতৃত্বের মাধ্যমে রূপনগর থানার এই সফল অভিযান নগর পুলিশের পেশাদারিত্বের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকলো

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355