
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
অভিযানে ৭ আসামি গ্রেপ্তার
রাজধানীর রূপনগর এলাকায় অপরাধ দমনে আরও এক দৃষ্টান্তমূলক সাফল্য দেখাল ঢাকা মহানগর পুলিশ। রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ-এর দৃঢ় ও পেশাদার নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা সূত্র জানায়, অদ্য ২২ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ রাসেল মাতুব্বর (২১), মোঃ মানিক শেখ (৩৫), মোঃ ফরিদ (৩১), মোঃ জজ মিয়া (৩৭), মোঃ সোহেল কালু (২৭), মোঃ শামীম মিয়া (২৫) ও মোঃ এনায়েত ফকির (৩৬)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে স্পেশাল ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা-র আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর মতে, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রূপনগর থানার এমন ধারাবাহিক অভিযান অপরাধীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সাধারণ মানুষের মধ্যে ফিরছে স্বস্তি ও নিরাপত্তাবোধ। অপরাধ দমনে তাঁর আপসহীন অবস্থান ও কার্যকর নেতৃত্ব রূপনগর থানাকে রাজধানীর একটি সক্রিয় ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করছে।
পুলিশ জানায়, রূপনগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply