1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রুপনগরে ওসি মাসুদের নেতৃত্বে দৃষ্টান্তমূলক অভিযান

  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৬ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

চুরি মামলার আসামিসহ ১২ জন গ্রেপ্তার, অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা

রাজধানীর রুপনগর এলাকায় অপরাধ দমনে আবারও প্রশংসনীয় সাফল্য দেখাল রুপনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) জনাব মনজুরুল হাসান মাসুদ–এর সুদক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তদন্তাধীন চুরি মামলার এক আসামিসহ ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত মোট ১২ (বার) জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, অদ্য ইং ২৪ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রুপনগর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপনগর থানার মামলা নং-০৫, তারিখ-১৬/৯/২৫, ধারা-৩৭৯ অনুযায়ী চুরি মামলার সন্দিগ্ধ আসামি মোঃ হাবিব–কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও অভিযানে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মোঃ মনির হোসেন (৩৮), মোঃ সোহাগ (২৮), মোঃ রিপন (২২), মোঃ মারুফ হোসেন (২১), মোঃ ইকবাল হাসান (২১), মোঃ নাঈম (২০), মোঃ জহিরুল ইসলাম জহির (২১), মোঃ তামিম হোসেন (১৯), আব্দুর রহমান (১৯), মোঃ সোহেল রানা (২০) ও মোঃ জিহাদ (২১)।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তার দেখিয়ে স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালত, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী জানান, ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রুপনগর থানা পুলিশ ধারাবাহিকভাবে অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে। নিয়মিত অভিযান ও তৎপরতার ফলে এলাকায় চুরি, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড কমে এসেছে। পুলিশের এই সাহসী ও কার্যকর ভূমিকায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

অপরাধীদের বিরুদ্ধে এমন ধারাবাহিক অভিযান রুপনগর এলাকাকে আরও নিরাপদ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355