1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রুপনগরে ওসি’র নেতৃত্বে সাঁড়াশি অভিযান ধর্ষণ মামলার মূল আসামিসহ ১১ জন গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ২০ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ঢাকা | ২৯ জানুয়ারি ২০২৬
রুপনগর থানার অফিসার ইনচার্জের দৃঢ় নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি আলোচিত ধর্ষণ মামলার মূল আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্র জানায়, গত ২৮ জানুয়ারি তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত ধারাবাহিক অভিযানে চুরি, ধর্ষণসহ একাধিক মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামিদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
রুপনগর থানার মামলা নং–০৯ (তারিখ: ২৮/০১/২০২৬), দণ্ডবিধির ৩৮০ ধারায় দায়েরকৃত চুরি মামলায় এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়। অভিযানে তাদের দেখানো মতে একটি চোরাই অটোরিকশা উদ্ধার করা হয়, যা অপরাধ দমনে পুলিশের দক্ষতার প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।
এছাড়া একই দিনে রুপনগর থানার মামলা নং–১০ (তারিখ: ২৮/০১/২০২৬), নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় দায়েরকৃত ধর্ষণ মামলার মূল আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পাশাপাশি ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ছয়জনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী স্পেশাল ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি ঢাকার আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষায় রুপনগর থানার অফিসার ইনচার্জের এমন দ্রুত, পরিকল্পিত ও কার্যকর অভিযান অপরাধ দমনে পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার প্রতিফলন বলে মনে করছেন সচেতন মহল। তারা বলছেন, ওসি’র নেতৃত্বে থানা পুলিশ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করায় এলাকাবাসীর মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও দৃঢ় হয়েছে।
রুপনগর থানার এমন ধারাবাহিক সাফল্য নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355