1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

রুপনগরে ওসি’র নেতৃত্বে দুর্ধর্ষ অভিযান

  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৪ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

ছিনতাই মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ৮, উদ্ধার মোবাইল ও সাইকেল

রাজধানীর রুপনগর এলাকায় অপরাধ দমনে আবারও দৃঢ়তার পরিচয় দিল রুপনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জের (ওসি) দক্ষ নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে একটি ছিনতাই মামলার মূল আসামিসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত মোবাইল ফোন ও সাইকেল।

পুলিশ সূত্র জানায়, অদ্য ইং ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে রুপনগর থানার অফিসার ইনচার্জ স্যারের সরাসরি নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপনগর থানার মামলা নং–০৭, তারিখ–২৫/০১/২৬, ধারা–৩৯২ (ছিনতাই) এর ঘটনায় তদন্তে প্রাপ্ত মূল আসামি ইব্রাহিম (২২) কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেখানো মতে ছিনতাইকৃত মোবাইল ফোন ও সাইকেল উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়াও অভিযান চলাকালে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন— মোঃ হৃদয় শেখ (২৭), মোঃ রাকিব হাসান (২৭), মোঃ সোহেল রানা (৩৫), মোঃ তৌহিদুল হাসান রিপন (৩৬), মোঃ ওলি (৩২), সিমান্ত (২৫) ও মোঃ ইউনুছ মিয়া (২৫)। গ্রেপ্তারকৃতদের ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ধারায় স্পেশাল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসীর মতে, অফিসার ইনচার্জের দায়িত্বশীলতা, কৌশলী নেতৃত্ব ও কঠোর অবস্থানের কারণেই রুপনগর এলাকায় অপরাধীদের দৌরাত্ম্য কমে আসছে। নিয়মিত অভিযান ও দ্রুত আইনি পদক্ষেপে জনমনে ফিরছে নিরাপত্তা ও আস্থার অনুভূতি।

রুপনগর থানার এই সাফল্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশের প্রশংসনীয় ভূমিকারই আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355