
এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ–এর দৃঢ় নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে মাদক (গাঁজা), দেশীয় অস্ত্রসহ হাতেনাতে দুইজনসহ বিভিন্ন মামলায় মোট ৬ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ২১ জানুয়ারি ২০২৬ খ্রি. তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের তত্ত্বাবধানে রূপনগর থানা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ফজলে রাব্বী নয়ন (২০) ও মোঃ সজিব প্রধান (২৭)—কে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রূপনগর থানার মামলা নং-০৬ (তারিখ: ২১/০১/২০২৬), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ধারা ৩৬(১) সারণি ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।
এছাড়াও নিয়মিত ও তদন্তাধীন বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়—
মোঃ শরিফুল ইসলাম রনি (২৫): নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ধারা-১০ (এফআইআর নং-৪, তারিখ: ২০/০১/২০২৬)।
মোঃ মাহবুব হাসান বাবু (৪৩): দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৪০৬/৪২০ (এফআইআর নং-৫, তারিখ: ২১/০১/২০২৬)।
মোঃ সুমন (৩৮): দণ্ডবিধি ১৮৬০ এর ধারা ৩৭৯—তদন্তাধীন মামলা (এফআইআর নং-০৫, তারিখ: ১৬/০৯/২০২৫)।
মোঃ নুর ইসলাম নুর: জিআর ওয়ারেন্টভুক্ত আসামি (প্রসেস নং-২৯০/২৬)।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, ওসি মনজুরুল হাসান মাসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই রূপনগরে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান স্পষ্ট। নিয়মিত অভিযান, গোয়েন্দা তৎপরতা ও দ্রুত আইনি পদক্ষেপে মাদক, চুরি ও প্রতারণাসহ বিভিন্ন অপরাধ দমনে দৃশ্যমান অগ্রগতি এসেছে।
পুলিশ প্রশাসনের এমন পেশাদারিত্ব, নেতৃত্ব ও সাহসী পদক্ষেপ রূপনগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে নতুন আস্থা জাগিয়েছে—এমনটাই মনে করছেন সচেতন মহল।
Leave a Reply