
- এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার
ওসি এ কে এম আলমগীর জাহানের নেতৃত্বে পল্লবী থানার সাহসী অভিযানে অপরাধ দমনে বড় সাফল্য
রাজধানীর পল্লবীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারি মোঃ সাবির খান ভুবন (৩২)-কে আটক করেছে পল্লবী থানা পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অন্যান্য আইনে মোট ছয়টি মামলা রয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত হওয়া গেছে পল্লবী থানা সূত্র জানায়, পল্লবী থানা এফআইআর নং ৯৬/৮৫৭ এর আলোকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাবির খান তুরনের বিরুদ্ধে পল্লবী থানায় নিম্নোক্ত মামলাগুলো রেকর্ডভুক্ত রয়েছে মামলার বিস্তারিত বিবরণ ডিএমপি পল্লবী থানার এফআইআর নং ৫৮/৩১, তারিখ: ২০ মে ২০১৮; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ পল্লবী থানার এফআইআর নং ৬৬, তারিখ: ২৬ জানুয়ারি ২০২৩; ডিআর নং ৬৬, তারিখ: ২৫ জানুয়ারি ২০২৩; ধারা ৩৬(১) ও ১৯(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ডিএমপি পল্লবী থানার এফআইআর নং ২১, তারিখ: ০৮ মে ২০২৩; ডিআর নং ৩৫৬, তারিখ: ০৮ মে ২০২৩; ধারা ৩৬(১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ডিএমপি পল্লবী থানার এফআইআর নং ৯৬/৮৫৭, তারিখ: ২০ সেপ্টেম্বর ২০২৩; ডিআর নং ৮৫৭/২৩; ধারা ৩৬(১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ ডিএমপি পল্লবী থানার এফআইআর নং ৫৭/১৫, তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩; ডিআর নং —; ধারা ৩৬(১), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮।
৬ ডিএমপি পল্লবী থানার এফআইআর নং ৮/২৬, তারিখ: ০৪ ফেব্রুয়ারি ২০১৯; ধারা ৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২।
পুলিশ জানায়, এসব মামলার মাধ্যমে স্পষ্টভাবে প্রমাণিত যে সাবির খান তুরন দীর্ঘদিন ধরে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য এই সফল অভিযানের সার্বিক নেতৃত্বে ছিলেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আলমগীর জাহান। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি পল্লবী এলাকায় মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ দমনে আপসহীন অবস্থান নিয়েছেন। তার কৌশলী নেতৃত্ব, তীক্ষ্ণ নজরদারি ও চৌকস পুলিশ ফলে অপরাধীরা একের পর এক আইনের আওতায় আসছে এলাকাবাসী ও সচেতন মহল ওসি এ কে এম আলমগীর জাহানের ভূয়সী প্রশংসা করে বলেন, “বর্তমান ওসি’র নেতৃত্বে পল্লবী থানা সত্যিকার অর্থেই অপরাধীদের জন্য আতঙ্ক আর সাধারণ মানুষের জন্য আস্থার প্রতীক হয়ে উঠেছে পুলিশ জানিয়েছে, আটককৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং তার সঙ্গে জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে পল্লবী থানা পুলিশের এই অভিযান প্রমাণ করে—দৃঢ় নেতৃত্ব ও আইনের কঠোর প্রয়োগে অপরাধীদের কোনো আশ্রয় নে
ই।
Leave a Reply