1. dailyabhijan@gmail.com : dailyabhijan : dailyabhijan
  2. doiniknojornews@gmail.com : doiniknojornews : doiniknojornews
  3. vantagesoftglobal@gmail.com : vantagesoftglobal vantagesoftglobal : vantagesoftglobal vantagesoftglobal

চুরি মামলার মূল আসামিসহ ৭ জন গ্রেপ্তার, অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ টাইম ভিউ

এস এম রফিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার

 

রাজধানীর মিরপুরের রুপনগর এলাকায় অপরাধ দমনে একের পর এক সফল অভিযানের মাধ্যমে নতুন করে আস্থার জায়গা তৈরি করছে রুপনগর থানা পুলিশ। অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদ–এর দৃঢ়, পেশাদার ও কৌশলী নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত মূল আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত মোট ৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ১৯ জানুয়ারি ২০২৬ খ্রিঃ তারিখে ওসি মনজুরুল হাসান মাসুদের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় রুপনগর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুপনগর থানার মামলা নং–০৫, তারিখ–১৬/০৯/২০২৫, ধারা–৩৭৯ অনুযায়ী চুরি মামলার তদন্তে প্রাপ্ত মূল আসামি মোঃ সোহাগ (২৭)-কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও একই অভিযানে রুপনগর থানা এলাকা থেকে ভিন্ন ভিন্ন অপরাধে জড়িত

মোঃ রায়হানুর রহমান (৩১), মোঃ আতিকুর রহমান (২৫), মোঃ ফজলুল হক (২৬), মোঃ শামীম হোসেন বেপারী (৩০), মোঃ কবির হোসেন (২৫) ও মোঃ ফাহাদ ইসলাম (২২)—এই ছয়জনকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ আইনে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সকল আসামিকে পরবর্তীতে বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা বরাবর প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ওসি মনজুরুল হাসান মাসুদ রুপনগর থানার দায়িত্ব গ্রহণের পর থেকেই অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে কঠোর ভূমিকা পালন করে যাচ্ছেন। নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, দ্রুত তদন্ত কার্যক্রম এবং অপরাধীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের ফলে রুপনগর থানা এলাকায় চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর মতে, একসময় রুপনগরের কিছু অংশে অপরাধীদের দৌরাত্ম্য থাকলেও বর্তমানে পুলিশের সক্রিয়তা ও কঠোর অভিযানের কারণে অপরাধীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বিশেষ করে ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরিয়ে এনেছে।

রুপনগর থানা পুলিশের এমন ধারাবাহিক সাফল্য অপরাধীদের জন্য স্পষ্ট বার্তা বহন করছে—অপরাধ করে রেহাই নেই, আইনের মুখোমুখি হতেই হবে। আইনশৃঙ্খলা রক্ষায় ওসি মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে রুপনগর থানা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
শিরোনাম :
জাতীয় সংবাদ স্থানীয় সংবাদ অর্থনীতি ও বাণিজ্য খেলাধুলা বিনোদন সম্পাদকীয় সব কিছু এক সাথে দেখতে চোখ রাখুন Newsan24 আমাদের সাথে যোগাযোগ ইমেইল Newsan24.bd@gmail.com মোবাইল নং - নিউজ রুম 01771-088808 ফেসবুক ও ইউটিউব দেখতে Newsan24 সব খবর এক সাথে পেতে www.newsan24.online.com আপনার প্রতিষ্ঠানের বিঙ্গাপন দিতে যোগাযোগ করুনঃ 01742-162355